বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষদের স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

March 09, 2017

মেহেরপুর নিউজ,০৯ মার্চ: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন ও বেতন স্কেলের বৈষম্য দূর করাসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন মেহেরপুরের প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল হুদা ও সাধারণ সম্পাদক কাজী মতিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির তাদের স্মারকলিপি গ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান, ফিরোজ আহমেদ, শাহিন আক্তার, মহিদুল ইসলাম, আমিনুর রহমান, ওমর আলী, জেসমিন শাহনাজ লিপিকিা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।