বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপর পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

July 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপর পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ও জেলা পুলিশ কর্তৃক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও পুনাকের সভানেত্রী তাহেরা রহমান উপস্থিত থেকে ৫০ জলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, তার পত্নী রায়হানা তাহসিন, পুনাক সদস্য ইরিন ইসরাত, সদর থানার ওসি শাহ দারা ট্রাফিক ইনস্পেক্টর ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।