খেলাধুলা

মেহেরপুর মিডিয়া কাপ ফুটবলে হরিরামপুর সীমান্ত ক্লাব জয়ী ।। সেলিমের হ্যাট্রিক

By মেহেরপুর নিউজ

August 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ আগষ্ট: মেহেরপুর টিভি মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব জয়লাভ করেছে।এদিকে টুর্ণামেন্টের ২য় হ্যাট্রিক করেছে বিজিীত দলের সেলিম।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বন্দর গালার মাঠে অনুষ্ঠিত খেলায় হরিরামুর সীমান্ত ক্লাব ৩-২ গোলে মেহেরপুর ছাত্র ‍উন্নয়ন সংঘকে পরাজিত করে । বিজয়ী দলের সেলিম হ্যাট্রিক ও বিজীত দলের খাইরুল ২টি গোল করে।