খেলাধুলা

মেহেরপর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডাবতলা ও কাঠালতলা একাদশ

By মেহেরপুর নিউজ

August 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ আগষ্ট: মেহেরপুর মল্লিকপাড়া এমসিসি ক্লাবের উদ্যোগে মল্লিকপাড়া মাঠে অনুষ্ঠিত মল্লিকপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টে ডাবতলা একাদশ ও কাঠালতলা একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় ডাবতলা একাদশ রিমনের দেয়া একমাত্র গোলে ফাইভ গান একাদশকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত অপর সেমিফাইনাল খেলায় কাঠাল তলা একাদশ ২-০ গোলে এমসিসি সবুজকে পরাজিত করে।  সেতু দলের পক্ষে গোল ২টি করে।