মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ফেব্রুয়ারি: মেহেরপুর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মেহেরপুর মল্লিকপাড়া তনবনে অনুষ্ঠিত বন্ধু সভা গোল কাপ ব্যাডমিন্টনে আতি নিশান জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার রাতে অনুষ্ঠিত বন্ধুসভা গোলকাপ ফাইনাল খেলায় আতি নিশান জুটি ২-০ সেটে তাসফিক-নাদিম জুটিকে পরাজিত করে। খেলা শেষে বন্ধুসভার উপদেষ্টা নিলুফার বাশার প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরন করেন। এ সময় বন্ধুসভার উপদেষ্টা ডা. এম এ বাশার, সভাপতি নাসিম হায়দার, সাবেক সভাপতি রিপন খান প্রমুখ উপস্থিত ছিলেন।