মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন: মেহেরপুর সদর উপজেলা ইউ আরসির উদ্যগে ইউআরসি মিলনায়তনে অনুষ্ঠিত ১৫ দিন ব্যাপি প্রাকপ্রাথমিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থিদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।
মঙ্গলবার বিকালে ইউআর সির প্রশিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজল,সৈয়দ মাসুদুল ইসলাম, শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ১৫ দিনের এ প্রশিক্ষনে মেহেরপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।