রাজনীতি

মেহেরপুরে ৭ জামায়াত কর্মী আটক

By মেহেরপুর নিউজ

February 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৭ জামায়াত কর্মীকে আটক করেছেন। আটকরা হলেন, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ওয়াজেদ আলী (৬০), তার ছেলে মনির“ল ইসলাম (৩৫), শহিদুল ইসলাম (৩৮), রাজনড়র গ্রামের সের আলীর ছেলে আ¤ি^য়া (৪০), কামদেবপুর গ্রামের আওলাদ হোসেনের ছেলে সেলিম (৩৫), ইছাখালি গ্রামের তাহাজ আলীল ছেলে ইউনুস আলী (৪০) ও ফতেপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোজাম আলীর (৬০)। সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, আটকদের হরতাল ও অবরোধের সময় নাশকতা মামলায় চালান দেওয়া হবে।