বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত বর্জন করলো জেলার আইনজীবীরা

By মেহেরপুর নিউজ

January 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারী: আ্যাডভোকেট রফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আদালত থেকে বের করে দেয়ার প্রতিবাদে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি। আজ দুপরে জেলা আইনজীবী সমিতির এক জরুরী সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন বলেন, অ্যাডভোকেট রফিকুল ইসলামকে অকথ্যা ভাষায় গালিগালাজ ও তাকে আদালত থেকে বের করে দেয়ার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে্।

তিনি আরো বলেন, এ কর্মসূচী আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত চলবে। এর মধ্যে জেলা প্রশাসক  সন্মানজনক কোনো উদ্যোগ না নিলে  পরবর্তীতে জেলা প্রশাসনের সকল আদালত বর্জন করা হবে বলে তিনি হুশিযারী দেন।