মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: কারাবন্দী মেহেরপুর জেলাযুবলীগের বহিস্কৃত সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুল সব মামলায় জামিন থাকা সত্বেও নতুন মামলায় জেলগেট থেকে আটকের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ সহ শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন। এখন আর আভ্যন্তরিন ও দুরপাল্লার গাড়ি চলাচলে কোন বাঁধা রইলো না। পাশাপাশি সন্দ্ধ্যা থেকে যুবলীগ নেতা বিপুলের মুক্তির দাবীতে মেহেরপুর প্রেস ক্লাবের নিচে মা,স্ত্রী এবং সন্তানের শুরু করা আমরন অনশন আপাতত স্থগিত করা হয়েছে। মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস জানান,মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারের সাথে আমাদের ফলপ্রসু বৈঠক হয়েছে। পুলিশ সুপার আমাদের কথা দিয়েছে বিপুলের নামে আগামীতে আর কোন নতুন মামলা দিবেননা। বৃহস্পতিবার জেলগেটে দেওয়া মামলায় জামিন পেলেই সে মুক্তি পাবে। এ কারনে শ্রমিক ইউনিয়ন পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়ে নিয়েছে। প্রতিশ্রæতি ভঙ্গ করলে আবার ধর্মঘট। আজ বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে এক ঘন্টা রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বের শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের কথা সাংবাদিকদের জানান। উল্লেখ্য,আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কারাবন্দী মেহেরপুর জেলাযুবলীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুল চাঞ্চল্যকর শহর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কমিশনার রিপন হত্যা সহ ৩ মামলায় জামিন পেয়ে জেলগেটে মুক্তির জন্য অপেক্ষা করছিল। নিয়মনানুযায়ী বেলবন্ড কারা কতৃপক্ষের নিকট পৌছালেও পুলিশ মুজিবনগর থানার একটি মামলায় আসামী দেখিয়ে পুনরায় তাকে জেলগেট থেকে আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বাসষ্ট্যান্ডে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে এবং বাস চলাচল বন্দ্ধ করে দেয়। মেহেরপুর শহর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কমিশনার রিপন কে বোমা মেরে হত্যা মামলায় বিপুলকে আটক করে পুলিশ। আটকের পর তার নামে আরোও দু’টি মামলা হয়। ইতিমধ্যে সে রিপন হত্যা মামলায় হাইকোর্ট থেকে এবং অপর দু’টি মামলা মেহেরপুর জর্জ কোর্ট থেকে জামিন পায়।