মেহেরপুর নিউজ:
বাংলাদেশ শিল্পকলা একাডেমী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুরের অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলার ৪০ জন অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক বিতরণের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক কর্মী আসাবুল ইসলাম প্রমূখ। পরে মেহেরপুর জেলার ৪০ জন অসচ্ছল সাংস্কৃতিক কর্মীর মধ্যে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।