বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

June 27, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে লকডাউনে  মানুষ যখন ঘর বন্দি  জীবন যাপন করছে , আর সীমিত আয়ের অসহায় দরিদ্র মানুষ অন্নে কষ্টে হতাসায় ভুকছেন ঠিক তখনই মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ব্যক্তিগত ভাবে মানুষের কাছে। অসহায় দরিদ্র মাঝে ত্রাণ পৌছে দেন।

রবিবার পৌরসভার জরুরি সবায় ফোন পেয়ে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ২ নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ডের বেশকিছু বাড়িতে উপস্থিত হয়ে চাল, সুজি, তেল, লবন  চিনিসহ করোনা আক্রান্ত পরিবারে মাঝে নগদ টাকা পৌঁছে দেন।

এসময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করার অভ্যাস করুন। একই সাথে পরিবারে খাদ্য সমস্যা হলে পৌরসভার জরুরি সবায় ফোন দিন।