বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মোটরসাইকেল মহড়া

By মেহেরপুর নিউজ

November 26, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোটরসাইকেল মহড়া দিয়েছে মেহেরপুর জেলা পুলিশ।  রবিবার সন্ধ্যার দিকে শহরের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও  নিরাপত্তা নিশ্চিত এ মোটরসাইকেল মহড়া দেওয়া হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসানের নেতৃত্ব মোটরসাইকেল মহড়াটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে কাথুকী বাস স্ট্যান্ড, বামন পাড়ার মোড়, কলেজ মোড় হয়ে নতুন বাসস্ট্যান্ড ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়। মহড়ায় অন্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ইন্সপেক্টর একরামুল সহ জেলা গোয়েন্দা পুলিশ সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের একাধিক টিম সেখানে উপস্থিত ছিলেন।