বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আকাশে মৃদু কুয়াশার

By মেহেরপুর নিউজ

January 22, 2022

মেহেরপুর নিউজ:

শীত মৌসুমের মাঝামাঝিতে আবারও বেড়েছে শীতের তীব্রতা। যদিও মৌসুমের শুরুতে দেশের ওপর দিয়ে কয়েক দফায় থেমে থেমে বয়ে গেছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। এখন আবার শুরু হয়েছে শীতের প্রকোপ।

ইতিমধ্যে আবারও দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে, যা মাঘের শুরুতে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ ।

শৈত্য প্রবাহ কেটে শীতের তীব্রতা কিছুটা কমে আসতে শুরু করলেও মৃদু কুয়াশার এখনো কাটেনি। গত কয়েক দিনের ন্যায় শনিবার মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়ার কারণে যানসহ জনজীবন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

গত কয়েকদিন যাবত মেহেরপুরের আকাশে সূর্যের মুখ দেখা যায়নি। প্রচন্ড ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শুক্রবার দিবাগত রাতে মেহেরপুরে ১৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার সকাল থেকে তাপমাত্রা বৃদ্ধিতে ২০ ডিগ্রীত অবস্থান করছিল। মাঝেমধ্যে সূর্য উকি দিলেও অধিকাংশ সময়ে ঘন কুয়াশায় সূর্য ঢাকা থাকতে দেখা গেছে।