টপ নিউজ

মেহেরপুরের আব্দুল মতিন স্যারের স্বরণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 02, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক,  ক্রীড়াবিদ আব্দুল মতিন স্যারের স্বরণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে মেহেরপুরের ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের  কেন্দ্রীয় শহীদ মিনারে অরণি থিয়েটার এ স্বরণ সভার আয়োজন করে।

অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপনের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, মেহেরপুর সরাসরি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর শহর আওয়ামীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদ।

অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরর সঞ্চলনায় স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চাদু, সাংবাদিক মুজাহিদ আল মুন্না, দিলরুবা খাতুন, জেলা সুজনের সাবেক সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি মফিজুর রহমান, সংগঠন শামীম ইয়াসিন, হুসাইন মোহাম্মদ হাবিব প্রমুখ। এরআগে আব্দুল মতিন স্যারের স্বরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে স্বরণ করে এক মিনিটের নিরবতা পালন করা হয়। পরে সেখানে প্রাক্তন প্রধান শিক্ষক,  ক্রীড়াবিদ আব্দুল মতিন স্যারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।