টপ নিউজ

মেহেরপুরের আমঝুপিকে বিভক্তি করার প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 20, 2020

মেহেরপুর নিউজ:

আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওয়ার্ড গঠন না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আমঝুপি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডর বাসিন্দারা এ মানববন্ধন করে।

সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজার নেতৃত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, আমঝুপি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাস্তুহারা লীগের সভাপতি আব্দুল মতিন বাবলু জম, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমঝুপি ইউনিয়নকে বিভক্ত করে আমঝুপি ও শ্যামপুর ইউপিতে বিভক্ত করা হয়। এতে আমঝুপি গ্রামকে ওয়ার্ড না করে এ গ্রামের কিছু অংশ নিয়ে অন্য গ্রামের সাথে যুক্ত করে ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষের সুবিধার কথ বিবেচনা করে এ গ্রামকে একটি ওয়ার্ড ঘোষণার দাবি জানান বক্তারা।