বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে অগ্নিকান্ড

By মেহেরপুর নিউজ

December 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়ার পাঁচুর ছেলে মৃত আসাদুলের বাড়িতে অগ্নি সংযোগরে ঘটনা ঘটেছে। আগুনে বাড়ির ৩টি ঘর সহ ঘরের আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা  জানান,  মৃত আসাদুলের স্ত্রী ও  তার মেয়েদের নিয়ে দু’দিন আগে তারা বাবার বাড়ি বেড়াতে যায়। আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘরে আগুন লাগে। এ সময় তার বাড়িতে ধোয়া  দেখে গ্রামবাসীরা প্রাচীর টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ির সার্ভিসকে খবর দেয়া হলেও ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌছায়।  ততক্ষনে ৩টি ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে  যায়।

আসাদুলের স্ত্রী জানান,ঘরে নগদ ১০/১১ হাজার টাকা,টেলিভিশন,আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।