মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে আইডিয়াল স্কুলের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন বিদ্যালয়ের নাম ফলক উন্মোচন করে । বিশিষ্ট সমাজসেবক মোজাফফর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা,মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান,সাংবাদিক রফিক উল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল হক।
বক্তব্য রাখেন ,আমঝুপি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ কাজী মারুফ হোসেন সেলিম,মতিউল আশরাফ প্রমুখ। এর আগে সেখানে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো হয়। এদিকে আমঝুপি আইডিয়া্ল স্কুলের উদ্বোধন উপলক্ষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়্।