রাজনীতি

মেহেরপুরের আমঝুপিতে ইউপি আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মেহেরপুর ও মুজিবনগর উপজেলার উন্নয়ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার বিকালে আমঝুপি ইউনিয়ন পরিষদ হল রুমে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষাবিদ ফরহাদ হোসেন দোদুল। সভাপতিত্ব করেন,আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু।  বক্তব্য রাখেন,কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর, অ্যাডভোকেট কাজী শহীদ, বুড়িপোতা ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম, আমুপি ইউনিয়ন সাধারন সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।