মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে একই রাতে ৫ বাড়িতে ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় তারা ৩টি মোবাইল ও ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে আমঝুপির উত্তরপাড়ায় ১০/১২ জনের সংঘ বদ্ধ ডাকাত দল সাবেক ইউপি সদস্য মোস্তাক রাজার বাড়িতে হানা দিয়ে একটি মোবাইল এবং ১০ হাজার নগদ টাকা,আবু তাহের মাষ্টারের বড়িতে হানা দিয়ে একটি মোবাইল,মৃত কাসেদের ছেলে হেলুর বাড়িতে হানা দিয়ে একটি দামি মোবাইল এবং চার্জার লাইট, ইমাদুলের ছেলে বিল্লাল কে অপহরন করে নিয়ে পাট ক্ষেতে রেখে হুমকি পরিবারের কাছে তেকে নগদ ২০ হাজার টাকা এবং গ্রাম্য ডাক্তার ইসমাইলকে তুলে নিয়ে য়ে পাশ্র্ববর্তী একটি বাগানে ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা জিডি করা হয়নি বলে জানা গেছে।