বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে এক মুসল্লির সাইকেল চুরি

By মেহেরপুর নিউজ

November 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি দক্ষিণপাড়া বড় জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে সাইকেল চুরি হয়েছে একই গ্রামের গোলাম রহমান নামের এক মুসল্লি’র। জানা যায়,আজ শনিবার আমঝুপি বড় মসজিদের সামনে রেকে দক্ষিণ পাড়ার বাসিন্দা গোলাম রহমান জোহরের নামাজ পড়তে মসজিদের ভিতরে প্রবেশ করে। নামাজ শেষে বাহিরে এসে দেখে তার সাইকেলটি নির্দিষ্ট জায়গায় নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে।