বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী’র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের তত্বাবধানে পরিচালিত কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী’র(কাবিখা) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে ১৫ জন পুরুষ এবং ৫ জন মহিলা শ্রমিক কুঠিবাড়ি’র জঙ্গল পরিস্কার কাজে অংশ নেয়। আজ শনিবার সকালে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম আমঝুপি নীলকুঠি চত্বরের জঙ্গল পরিস্কার করার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,আমঝুপি ইউপি’র ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন এবং ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদরুল আলম।