বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে গণচুরি ।। ৭টি মোবাইলসহ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

By মেহেরপুর নিউজ

May 10, 2013

মেহেরপুরের নিউজ ২৪ ডট কম,১০ মে:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপির উত্তরপাড়ায় গণচুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল একই পাড়ার তোফেলের ছেলে আনারুল,নাহারুল,হজুর ছেলে ফিঙ্গি,মৃত সিরাজের ছেলে ফরিদ,লোকমানের ছেলে জহুরুল এবং ইউনুসের ছেলে ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটায়। এ সময় আনুমানিক ২০ হাজার টাকা এবং ৭টি মোবাইল ফোন তারা চুরি করে নিয়ে যায়।

জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার অমঝুপির উত্তরপাড়ায় তোফেলের ছেলে আনারুল,নাহারুল,হজুর ছেলে ফিঙ্গি,মৃত সিরাজের ছেলে ফরিদ,লোকমানের ছেলে জহুরুল এবং ইউনুসের ছেলে ইউসুফের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে একদল সংঘবদ্ধ চোর  হানা দিয়ে তারা এ চুরি সংঘটিত করেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থরা  মামলার প্রস্তুতি  নিচ্ছে বলে জানা গেছে।