বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে চুরি ।। গ্রামবাসীর প্রতিরোধ

By মেহেরপুর নিউজ

July 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় সংঘবদ্ধ এক দল চোর মৃত হবিবারের ছেলে হেমায়েতের বাড়িতে হানা দিয়ে চুরি করতে গেলে গ্রামবাসীর প্রতিরোধে তারা পালিয়ে যায়। এ সময় একটি মোবাইল নিয়ে যেতে তারা সক্ষম হয়। তবে গ্রামবাসী কাউকে ধরতে পারেনি বলে জানা গেছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে আমঝুপির উত্তরপাড়ার হবিবারের বাড়িতে প্রবেশ করে চুরি করতে যায়। এ সময় চোরদের সাথে ধস্তাধস্তি ও পরিবারের লোকজনের চিৎকার শুনে আশেপাশের লোকজন ধাওয়া করলে চোরের দল পালিয়ে যায়।