বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে জাতীয শোক দিবস পালন

By মেহেরপুর নিউজ

August 15, 2013

শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেথ মুজিবর রহমানরে ৩৮ তম শাহাদৎ বার্ষিকী। আজ বৃহস্পতিবার সকাল ৬ টার সময় আমঝুপি ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান সাইফুল ইসলাম,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান,আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ৈ পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মহিদুর ইসলাম,ইউনিয়ন আওয়ামলিীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি বোরহান উদ্দিন চুন্নু ও সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। সকাল সাড়ে টায় আমঝুপি মাধ্রমিক বিদ্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়ে আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়া দিবসপট যথাযথভাবে পালন করার লক্ষ্যে রচনা ওচিত্রাংকন প্রতিযোগীতাসহ বিভিন্ন মহল্লায় কাঙ্গালী ভোজের আয়োজন করেছে স্তানীয় আওয়ামী নেতৃবৃন্দরা।