অন্যান্য

মেহেরপুরের আমঝুপিতে তামাক ঘরে আগুন ।। ৪০ হাজার টকার ক্ষতির আশংকা

By মেহেরপুর নিউজ

March 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ মার্চ: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সাকোপাড়ার লুতফরের ছেলে নজির আলীর তামাক ঘরে আগুন লেগে তামাকসহ সমস্ত ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এতে আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তামাক ঘর মালিক নজির আলী জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তামাক ঘরে জ্বাল চলাকালীন অবস্থায় অসাবধানবশত: আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের তামাকসহ পুড়ো ঘর পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। তিনি আরো জানান, আগুনে তামাকসহ প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই পুড়ো তামাক ঘর পুড়ে ছাই হয়ে যায।