অন্যান্য

মেহেরপুরের আমঝুপিতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।। আহত ২

By মেহেরপুর নিউজ

January 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারি:

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি নামক স্থানে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গাড়ির চালক ও হেলপার সহ ২ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়,প্রচন্ড ঘনকুয়াশার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। ট্রাক দু’টি প্রধান সড়কে পড়ে থাকলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে বরিশাল থেকে খড়ি বোঝায় একটি ট্রাক(বরিশাল-ট-১১-০০০১) মেহেরপুরে আসছিল। ট্রাকটি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে পৌছালে অপরদিক থেকে আসা ঢাকাগামী মাল বোঝায় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে দু’টি ট্রাকের সামনের অংশ। এ ঘটনায় চালক ও হেলপার সহ ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।