অন্যান্য

মেহেরপুরের আমঝুপিতে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে শিশু আহত

By মেহেরপুর নিউজ

August 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হয়েছে আবদুল্লাহ নামের (৫) এক শিশু । সোমবার সন্ধ্যার দিকে ও ই ঘটনা ঘটে্ জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ তার পিতার সাখে তার এক নানার বাড়ি আমজুপিতে বেড়াতে যায়। সন্ধ্যার পূর্বে আবদুল্লাহ তার সমবয়সী শিশুদের নিয়ে রশিদ নামের নামের এক ব্যাক্তির দ্বিতল ভবনের ছাদে খেলা করছিলো। ছাদে দৌড়াদৌড়ি করার এক পর্যায়ে সে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে আমঝুপির একটি ক্লিনিকে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিন জানান, শিশুটির অবস্থা আশংকাজনক।