মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকা থেকে পুরাতন স্বাস্থ্য সতর্কতাঃ সম্বলিত সিনোর গোল্ড সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার সকালের দিকে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
সদর উপজেলা সহকারী স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে আমঝুপি বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল স্টোর থেকে ৪শ শলাকা সিনোর গোল্ড সিগারেট জব্দ করা হয়।