মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আমঝুপি ক্লাষ্টারের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী সাব ক্লাষ্টার’র প্রাথমিক স্তরের গণিত বিষয়ে যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন প্রশিক্ষনের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান,সদর উপজেলা সহকারী প্রাথমিকি শিক্ষা অফিসার এস এম আবুল ফজল,সহকারী শিক্ষক মো: আলমগীর এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। আমঝুপি ইউনিয়নের ৬টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক প্রশিক্ষনে অংশ নেয়।