রাজনীতি

মেহেরপুরের আমঝুপিতে বিএনপি’র গায়েবানা জানাযা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর: মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা তিন দিনের অবরোধে দেশের বিভিন্ন স্থানে নিহত কর্মীদের মাগফেরাত কামনায় গায়েবানা জানাযা নামায অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অনুষ্ঠিত গায়েবানা জানাযায় অংশগ্রহন করেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনছারুল হক,জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল হক,সিরাজুল ইসলাম,যুবদল নেতা ওমর ফারুক লিলটন,পৌর যুবদল সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন,বানি হোসেন,কিতাব আলী,শাখাওয়াত,আব্দুল হান্নান,তৌফিক আলী প্রমুখ।