শহিদুল ইসলাম, আমঝুপি থেকে:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ার রফিকুল ইসলাম রনো বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে বাড়ির আসবাসপত্র পুড়ে ছাই। স্থানীয়দের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে ওই বাড়িতে। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের এক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুরের দিকে আমঝুপি উত্তর পাড়ার আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রনো বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাড়ির আসবাস পত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ্য রনো জানান, আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।