মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুলাই: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড়ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই আহত হয়েছে। রোববার সকালে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, আমঝুপি গ্রামের কলিম উদ্দিনের ছেলে মারফত ও আজমতের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে বড়ভাই আজমত তার ছোট ভাই মারফতকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।