রাজনীতি

মেহেরপুরের আমঝুপিতে ভোট কেন্দ্রে গোলযোগের অপরাধে একজনের ২ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

February 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি: মেহেরপুরের আমঝুপি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করার অপরাধে আনারস সমর্থক আনরারুল ইসলাম নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী।পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক অনারুলের ২ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে যৌথবাহিনীর সদস্যরা মেহেরপুর সদর উপজেলার আমজুপি উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাকে আটক করে। পরে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরিদ হোসেনের নেতৃত্বে  ভাম্যমান আদালত বসিয়ে ২ হাজার  জরিমানা করা হয়।