মোঃ শহিদুল ইসলাম, মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন, র্যালী ও শহীদ মিনারে পুষ্প অর্পনের মধ্য দিয়ে আমঝুপি ইউনিয়নে মহান বিজয় দিবস পালনের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে আমঝুপি ইউনিয়নi বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ (চুন্নু) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন । এসময় সেখানে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, ইউনিয়ন আওয়মীলীগের কৃষকলীগের আহবায়ক মহাবুল হক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জাকের হোসেন টরি, মোঃ ফারুক, আলহাজ্ব আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা হক ছদ্দিন, খাইরুলজামান টুটুল, জহুরুল ইসলাম খাঁন, প্রফেসর সাইদুর রহমান, নজরুল ইসলাম ভরসা। পতাকা উত্তলোনের পর দলীয় কার্যালয় থেকে র্যালী নিয়ে শহীদদের প্রতিশ্রদ্ধা জানানের নিমিত্তে শহীদ মিনারে পুষ্প অর্পন করেন।
দিবসটি উপলক্ষে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে।
আমঝুপি ইলেক্ট্রিক সমিতির পক্ষ থেকে র্যালীসহ মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করে পুষ্প অর্পন করেন । এসময় সেখানে উপস্থিত ছিলেন আমঝুপি ইলেক্ট্রিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মন্টু, সেক্রেটারী আক্তারুজ্জামান, ক্যাশিয়ার জামাল উদ্দীন, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যগণ হেলাল, পুটু, মহর, রাজা, মিন্টু, আজিম, রিপন।
মহান বিজয় দিবস আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক,আহামদ আলী। এসময় সেখানে সহকারী প্রধান শিক্ষক, হাসান মোঃ কামরুদ্দোজা, সহকারী শিক্ষক মোঃ শরিফ উদ্দীন, সহকারী শিক্ষক রাসেল আহমেদ, সহকারী শিক্ষক আতিকুর রহমান, সহকারী শিক্ষক মোঃ মাহফুজ আলম (জুহিন), মোঃ সাজিদুর রহমান।
আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় পতকা উত্তলোন করেন প্রধান শিক্ষক সহিদুল ইসলাম এবং স্কুলের ছাত্রীদের নিয়ে শহীদদের স্মরণে জাতীয় সংগীতগান ও শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয় এবং জাতীয় সংগীতের নেতৃত্ব দেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, সহকারী শিক্ষক আবুল হাসান, সহকারী শিক্ষক মোঃ আসাদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রাফিউল ইসলাম, সহকারী শিক্ষক বশির আহমেদ, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক নার্গিস চৌধুরী, সহকারী শিক্ষক সাহনাজ।
আমঝুপি বিএডিসি থেকে জাতীয় পতাকা উত্তলোন করেন উপ-পরিচালক জিয়াউর রহমান, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আবু তাহের সর্দার (সহকারী পরিচালক), নাহিদ হোসেন (এডি), আনিসুর রহমান (ডিএডি)।
আমঝুপি আলিম মাদ্রাসায় পতাকা উত্তলন করেন অধ্যক্ষ মাহাবুব উল আলম, সহকারি শিক্ষক মোঃ আলামিন হোসেন, সহকারি শিক্ষক মোঃ লাল্টু, সহকারি শিক্ষক সফিকুল ইসলাম।
আমঝুপি গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপি খেলাধুলার আয়োজন করেন ও সকাল ৬.৩০ মিনিট এ পতাকা উত্তলন করেন প্রধান শিক্ষক মোঃ কিতাব আলী, সহকারি শিক্ষক আলাউদ্দিন। আমঝুপি গন্ধরাজপুর হাসিমুখ সংগঠনের পরিচালক ডা. মেহেদী হাসান লিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠনের পক্ষে মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন।