অন্যান্য

মেহেরপুরের আমঝুপিতে মুদি ব্যবসায়ী হত্যা সন্দেহে একজন আটক

By মেহেরপুর নিউজ

August 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ আগষ্ট:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস খুনের ঘটনায় পুলিশ শফিকুল নামের এক সন্দেহভাজন আসামীকে আটক করেছে পুলিশ । আটক শফিকুল সাকো পাড়ার নুর উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার মধ্যরাতে মেরেপুর সদর থানা পুলিশের একটি দল আমঝুপির সাকো পাড়ায় অভিযান চালিয়ে শফিকুলকে আটক করে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান জানান, মুদি ব্যবসায়ী খুনের ঘটনায় একজনকে অটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।