টপ নিউজ

মেহেরপুরের আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

October 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি রাজনগরের মাঝামাঝি স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওয়াসিমও জাফর আলী নামের দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আমঝুপি গ্রামের বদরউদ্দিনের ছেলে এবং ওয়াসিম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের আহমেদ আলীর ছেলে। ওয়াসিম আমঝুপিতে তার শ্বশুর বাড়ি ঘর জামাই হিসেবে দীর্ঘদিন বসবাস করছিল।

স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার ভোরের দিকে জাফর ও ওয়াসিম ইট ভাঙ্গা গাড়ি নিয়ে গাড়িটি মেরামত করার জন্য যশোরের উদ্দেশ্যে রওনা দেন, তারা গাড়িটি আমঝুপি এবং রাজনগরের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে বরিশাল থেকে আসা রয়েল পরিবহন ইট ভাঙ্গা গাড়িতে সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয়।রয়েল পরিবহনের গাড়িটি রাস্তার পাশের দুটি আম গাছ ভেঙে দুমড়ে-মুচড়ে পার্শ্ববর্তী একটি হলুদের জমিতে গিয়ে পড়ে।

স্থানীয়রা আরো জানিয়েছেন রয়েল পরিবহনের ৯ জন যাত্রী আহত হন তাদের চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হয়। রয়েল পরিবহন চালক ও সহকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে মেহেরপুর বারাদি পুলিশ ক্যাম্পের পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যায়। ঘটনাস্থলে দেখা গেছে রাস্তার মাঝে মাঝে ছোপ ছোপ রক্ত, অসংখ্য কাচের টুকরো, গাছের ডালপালা ভেঙে পড়ে রয়েছে। দুর্ঘটনায় নিহত ওয়াসিম স্ত্রী ১ মেয়ে, জাফর আলীর স্ত্রী, দুই ছেলে রয়েছে।