অন্যান্য

মেহেরপুরের আমঝুপিতে সন্ত্রাসীদের হাতে নিহত মুদি ব্যবসায়ী কুদ্দুসের দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

August 01, 2014

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শশ্মান ঘাটের নিকট সন্ত্রাসীদের হাতে নিহত মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের জানাযা শেষে আমঝুপি কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলা হয়নি বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে আমঝুপি দারুল উলুম আলিম মাদ্রাসা মাঠে এ জানাযা নামায অনুষ্ঠিত হয়। নামাযে এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এর আগে রাত ৮টার দিকে পোষ্ট মর্টেম শেষে আব্দুল কুদ্দুসের লাশ আমঝুপি নিজ বাড়িকে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।