বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপিতে সড়ক দূর্ঘটনায় ৪ ছাত্রী আহত

By মেহেরপুর নিউজ

September 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটর সাইকেলের ধাক্কায় ৪ স্কুল ছাত্রী আহত হয়েছে। আহতরা হলো-রঘুনাথপুর গ্রামের ইলিয়াস আলীর মেয়ে ৯ম শেনীর ছাত্রী ববিতা,রবিউল ইসলামের মেয়ে একই ক্লাসের ফাহমিদা খাতুণ,মনির হোসেনের মেয়ে আসমানী এবং আমঝুপির ছলিম উদ্দিনের মেয়ে দিশা। আজ বুধবার বিকালের দিকে  আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছুটি শেষে ছাত্রীরা বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল একদল ছাত্রীকে ধাক্কা মারে। এতে ৯ম শেনীর ছাত্রী ববিতা,ফাহমিদা খাতুণ, আসমানী এবং দিশা আহত হয়। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।