মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলাই: জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী সোমবারের হরতালের সমর্থনে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রশিবির। আজ রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভপতি সাইফুল ইসলামের নেতৃত্বে আমঝুপি বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তারিক মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী শাকিল হোসেন সাব্বির, শিবির নেতা এইচ আর ডি আনোয়ার হোসেন, রেজাউল করিম, ইমরান হোসেন, হালিম, আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।