মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে হেরোইন আসক্ত ছোট ভাই বাবুকে জখম করেছে বড় ভাই সেলিম। আজ বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা গটে। জানা গেছে, আমঝুপি কারিগর পাড়ার মৃত জারমান আলীর ছোট ছেলে হেরোইন আসক্ত বাবুকে পরিবারের পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেয়ার কথা ছিলো। এ কথা বাবু জানতে পেরে তার বড় ভাই সেলিমের সাথে গন্ডগোল শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম তার হাতে থাকা করাত দিয়ে বাবুর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে বাবুকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকৎসা দেয়া হয়।