মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের ফুলতলা মাঠ থেকে কুষ্টিয়া ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র মিরাজ হত্যা মামলার প্রধান আসামী (যার মামলা নং:কুষ্টিযা থানা-১১) ও শীর্ষ সন্ত্রাসী দুলাল(৩৫) এর লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শীর্ষ সন্ত্রাসী দুলালের বাড়ি মেহেরপুরের আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,দুলাল কে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে
শ্বাসরুদ্ধ করে হত্যা শেষে আমবাগানে ফেলে রেখে গেছে। সে কুষ্টিয়া ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র মিরাজ হত্যা মামলার প্রধান আসামী। দুলাল দীর্ঘদিন আত্নগোপন ছিলো। এছাড়াও সে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অপহরনকারী দলের প্রধান সমন্বয়কারী ছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়,আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গ্রামের লোকজন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের জলীল হাজির আমবাগানে খড়ি ভাঙ্গতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে এবং ইসলাম নগর গ্রামের মৃত শফিউল্লা’র ছেলে হত্যা মামলার পলাতক আসামী দুলাল(৩৫) এর লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। উল্লেখ্য,বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুলালের নেতৃত্বে অপহরনকারীরা মুক্তিপনের দাবীতে কুষ্টিয়া ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র মিরাজ কে অপহরন করে। অপহরনের দু’দিন পর ৮ অক্টোবর/১১ তারিখে মেহেরপুরের আমঝুপি’র কাজলা নদীর পাড়ে এক তুলা’র জমি থেকে মিরাজের জবাই করা লাশ উদ্ধার করে র্যাব।