মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি সংলগ্ন মাঠে ধানের জমির ভিতর থেকে ১টি বাঘডাসা ও দুটি বাচ্চা কে ধরেছে কৃষকরা। জানাযায়, আমঝুপি ইউনিয়নের আমঝুপি নীলকুঠির ভিতরে ধুপাগাড়া মাঠে আনারুলের ধানের জমিতে রোববার সকাল ১১টার সময় কয়েক জন কৃষক ধান কাটতে গেলে কৃষক মোমিন ধানের ভিতরে একটি বাঘডাসা দেখতে পেয়ে তার সাথে থাকা কৃষকদের জানায়। পরে সকলে মিলে বাঘডাসাটি কে ধরে ।
এসময় বাঘডাসার দুটি বাচ্ছা ধানের জমির ভিতর থেকে তারা উদ্ধার করে নীলকুঠির ভিতরে রেখে দেয়। খবর পেয়ে এলাকার উৎসক জনতা বাঘডাসাটি দেখার জন্য ভির জমায় । বাঘডাসাটির গায়ে ফোঁটা ফোঁটা দাগ আছে। বর্তমানে বাঘডাসা ও দুটি বাচ্ছা কুঠিপাড়ার মোমিনের হেফাজতে আছে।