অন্যান্য

মেহেরপুরের আমঝুপি’র মুদি ব্যবসায়ী কুদ্দুস হত্যার দায়ে তার স্ত্রী ও শফিকুল’র রিমান্ড

By মেহেরপুর নিউজ

August 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুদি ব্যাবসায়ী আব্দুল কুদ্দুস হত্যার দায়ে আটক তার স্ত্রী বকুলকে ২দিন এবং শফিকুলকে ২য় দফায় ৪দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর থানার এস আই দুলু তাদের রিমান্ডে নেয়। এর আগে উভয়কে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালতের বিজ্ঞ বিচারক কুদ্দুসের স্ত্রী বকুলকে ২ দিনের এবং শফিকুলকে ২য় দফায় ৪দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত শনিবার শফিকুলকে ১ম দফায় ৪দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার স্বীকারোকক্তীমূলক জবানবন্দী দিলে পুলিশ তা রেকর্ড করে এবং তার স্বীকারোক্তী অনুযায়ী কুদ্দুসের স্ত্রী বকুলকে আটক করে।