অন্যান্য

মেহেরপুরের আমঝুপি’র সন্ত্রাসীদের হাতে নিহত কুদ্দুসের রক্তমাখা সাইকেল উদ্ধার

By মেহেরপুর নিউজ

August 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ আগষ্ট:

সন্ত্রাসীদের হাতে নিহত মেহেরপুর সদর উপজেলার আমঝুপির মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের রক্তমাখা সাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মেহেপুর সদর উপজেলার বিল কোলা গ্রামের ফরিদের বাড়ি থেকে পুলিশ সাইকেলটি উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার এস আই ‍দুলু জানান, ধারনা করা হচ্ছে  কুদ্দুসকে হত্যা শেষে হত্যাকারী  কুদ্দুসের সাইকেলটি  নিয়ে এলাকা ত্যাগ করেছিলো । পরে কোলার একটি বাড়িতে সাইকেলটি রেখে এলাকায় ফিরে আসে। সোমবার ওই বাড়ির মালিক ফরিদ আমঝুপি ইউপি চেয়ারম্যিানের মাধ্যমে পুলিশকে খবর দিলে সেখান থেকে সাইকেলটি উদ্ধার করা হয়।