খেলাধুলা

মেহেরপুরের আমঝুপি ইউনিয়ন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েএবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা টুর্ণামেন্টে ঝাউবাড়িয়া্ সরকারী প্রাথমিক বিদ্যালয় আমঝুপি ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার সকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপের ইউনিয়ন ফাইনাল খেলায় শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের লিজন ৫টি ও জনি ১ টি গোল করে।

এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা টুর্ণামেন্টে ঝাউবাড়িয়া্ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দফরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইতি জয়সুচক গোলটি করে।

খেলা শেষে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। খেলায় শ্যামপুরের লিজন এবং ঝাউবাড়িয়ার ইতি সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে  প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সাদ আহম্মেদ,জাহাঙ্গীর হোসেন, ইদ্রিস আলী, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।