অন্যান্য

মেহেরপুরের আমঝুপি ও ইসলাম নগরে এক রাতে ৪ গরু চুরি

By মেহেরপুর নিউজ

January 28, 2014

শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি জোয়ার্দার পাড়ার সামসুর রহমান এবং ইসলাম নগরের আইউব হোসেনের ২টি করে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে দূবৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে একদল সংবদ্ধ চোর আমঝুপি গ্রামের সাজেদুর রহমানের ছেলে সামসুর রহমানের বাড়িতে প্রবেশ করে একটি গাভী ও বাছুর এবং ইসলাম নগরের জালাল হোসেনের ছেলে আইউব হোসেনের বাড়িতে প্রবেশ করে ২টি গরু চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আমঝুপি গ্রামের সামসুর রহমান মেহেরপুর নিউজকে জানান, সোমবার রাতে একদল সংঘবদ্ধ চোর বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর থেকে গাভী ও তার বাছুর চুরি করে নিয়ে যায়।তবে এ ব্যাপারে থানায় মামলা ও জিডি  হয়নি বলে জানা গেছে।