টপ নিউজ

মেহেরপুরের আমঝুপি কুঠিবাড়ি সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

May 26, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস প্রতিরোধের জনসমাগম রোধকল্পে এলাকার যুবকরা সড়ক অবরোধ করে রেখেছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি সড়কে এই অবরোধ করা হয়।

প্রতিবছর ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত আমঝুপি কুঠিবাড়িতে প্রচুর দর্শনার্থীর ভিড় জমায়। কিন্তু এবার করোনাভাইরাস এর কারণে দর্শনার্থীদের ভিড় এড়াতে এলাকার যুব সম্প্রদায় সোচ্চার হতে থাকে।

ঈদের দিন থেকে শুরু করে আমঝুপি কুঠি বাড়িতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে তারা কোন জায়গায় রাস্তায় কাট কোন জায়গায় বাঁশ বেঁধে অবরোধ করে রাখে। সাথে সাথে এলাকার যুবকরা সেখানে দলবদ্ধভাবে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে যাতে কোনো দর্শনার্থী কুঠিবাড়ি এলাকায় জমায়েত হতে না পারে।