বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপি খোকসা ভায়া গাড়াডোব সড়কের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 11, 2020

মেহেরপুর নিউজ:

৩ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খোকসা ভায়া গাড়াডোব সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সড়কের নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে সড়কের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ, আলি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ বেশ কিছুক্ষণ হেঁটে ওই রাস্তা অতিক্রম করেন।