মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের আমঝুপি গোরস্থানের কাছে মোটর সাইকেল মালিককে অস্ত্রের মূখে জিম্মি করে একটি ওয়ালটন ব্রান্ডের মোটর সাইকেল ছিনতাই করেছে দূবৃত্তরা । জানা যায়,বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মৃত হাশেমের ছেলে হাফিজুর রহমান ব্যবসায়িক কাজ সেরে বাড়ি যাচ্ছিলেন । এমন সময় আমঝুপি গোরস্থানের কাছে পৌছালে একদল দূবৃত্তকারী তার পথরোধ করে অস্ত্রের মূখে জিম্মি করে। এ সময় সে প্রতিরোধ করার চেষ্টা করলে রদূবৃত্তকারীদের হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আগাত করলে এত তার মাথা ফেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় দূবৃত্তকারী মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে যেয়ে হাশেম কে উদ্ধার করে।