বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের আমঝুপি-গাড়াডোব সড়কে দূর্ঘটনায় আহত ২

By মেহেরপুর নিউজ

January 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি- গাড়াডোব সড়কে এক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন আহত হয়েছে। আহতরা হলো,আমঝুপি গ্র্রামের হাইমিনের ছেলে রজব আলী এবং খোকসা গ্রামের রহিম বক্সের ছেলে নাইম। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে,আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলা গাড়াডোব সড়কের আমঝুপি কালভার্টের কাছ আমঝুপি গ্রামের রজব আলী মোটর সাইকেলে যাওয়ার পথে অপর একটি সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন আহত হয়।